বুধবার ৪ ফেব্রুয়ারী ২০২৬ - ১৭:৪৯
ইসরায়েলের বিরুদ্ধে সৌদি–তুরস্কের যৌথ বিবৃতি

গাজা পরিস্থিতি ও আঞ্চলিক সংকট নিয়ে সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ বিবৃতি দিয়েছে। মেহর নিউজের বরাতে আল-জাজিরা জানায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের রিয়াদ সফরের পর এই বিবৃতি প্রকাশ করা হয়।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতিতে গাজায় মানবিক পরিস্থিতির অবনতি, ইসরায়েলি আগ্রাসন এবং সহায়তা প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং সব সীমান্তপথ খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এতে জেরুজালেমে ইউএনআরডব্লিউএ-এর স্থাপনা ধ্বংসের নিন্দা জানানো হয়। পাশাপাশি ইয়েমেন বিভক্তির চেষ্টা, সুদানে অবৈধ শাসনব্যবস্থা এবং তেল আবিবের সোমালিল্যান্ড স্বীকৃতির উদ্যোগ প্রত্যাখ্যান করা হয়।

বিবৃতির শেষাংশে সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সব দখলকৃত এলাকা থেকে তাৎক্ষণিক প্রত্যাহারের দাবি জানানো হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha